অ্যালোভেরা কি সব সময় উপকারী, জেনে নিন

Is aloe vera always beneficial
অনলাইন ডেস্ক : ০২ মে ২০২৫ ১২:১৪ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ০২ মে ২০২৫ ১২:১৪ অপরাহ্ন
অ্যালোভেরা কি সব সময় উপকারী, জেনে নিন
.....সংগৃহীত ছবি

অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। চারপাশে সহজেই পাওয়া যায় এই ভেষজ গাছটি, যা দীর্ঘদিন ধরেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। তবে শুধু ত্বক নয়, অ্যালোভেরা শরীরের জন্যও অনেক উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, সি, বি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা পুষ্টিগুণ।

ফলে এটি ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকর। অ্যালোভেরা নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও কোমল হয়, পাশাপাশি হজমেও সাহায্য করে। তবে উপকারের পাশাপাশি এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে, যা অনেকেই জানেন না। অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।

চলুন, জেনে নিই।

অ্যালার্জির ঝুঁকি

অ্যালোভেরাপাতার নিচের অংশে থাকা ল্যাটেক্স অনেক সময় অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। এটি ব্যবহার করার পর ত্বকে লালচে দাগ, চুলকানি বা ফোলাভাব দেখা দিলে অবিলম্বে ব্যবহার বন্ধ করা উচিত।

পেটের সমস্যা

অ্যালোভেরা খেলে অনেকের পেট ব্যথা, ডায়রিয়া বা হজমের সমস্যা দেখা দিতে পারে।

এমন সমস্যা হলে এটি খাওয়া থেকে বিরত থাকাই ভালো।

ব্রণের সমস্যা বাড়তে পারে

যাদের সংবেদনশীল ত্বক বা ব্রণের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অ্যালোভেরা ব্রণ আরো বাড়িয়ে দিতে পারে। তাই ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত।

পানিশূন্যতার আশঙ্কা

অ্যালোভেরা প্রাকৃতিকভাবে উপকারী হলেও অতিরিক্ত গ্রহণ করলে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। এটি দেহের জন্য ক্ষতিকর হতে পারে।

অ্যালোভেরা ব্যবহার অবশ্যই উপকারী, তবে তা হতে হবে পরিমিত এবং সচেতনভাবে। নিজের ত্বক বা শরীরের ধরন অনুযায়ী ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

সূত্র : ওয়ান ইন্ডিয়া বাংলা