দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলা, নিহত ৭
Airstrike on hospital in Sudan
দক্ষিণ সুদানের উত্তরের ওল্ড ফ্যাঙ্গাক শহরের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জন।
চিকিৎসা সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।
শনিবার (৩ মে) এক বিবৃতিতে এমএসএফ জানায়, হামলায় শহরের শেষ কার্যকর হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।
সংস্থাটি এক্সে দেওয়া এক পোস্টে আহ্বান জানিয়েছে, বোমাবর্ষণ বন্ধ করুন, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে রক্ষা করুন।