বিপ্লবী শিক্ষাবিদ প্রীতিলতা ওয়াদ্দেদার রানী

Pritilata Waddedar Rani
ওয়ালিউর রহমান বাবু ০৪ মে ২০২৫ ০৮:২৭ অপরাহ্ন মতামত
ওয়ালিউর রহমান বাবু ০৪ মে ২০২৫ ০৮:২৭ অপরাহ্ন
বিপ্লবী শিক্ষাবিদ  প্রীতিলতা ওয়াদ্দেদার রানী
বিপ্লবী শিক্ষাবিদ প্রীতিলতা ওয়াদ্দেদার রানী

অখণ্ড ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক অঞ্চল বীর চট্টলা(চট্টগ্রাম)। মাষ্টার দা সুর্য সেন ও তার সঙ্গীরা এখানে গড়ে তুলেন সশস্ত্র পটভুমি। বীর চট্টলার বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার রানী সুর্য সেনের একনিষ্ট, বিশ্বাসী ও মেধাবী সহকর্মী ছিলেন  । যদিও তার  ছোট বেলাটি ছিল অন্যরকম। ১৯১১ সালের ৫ মে তার জন্ম হয়  সাধারণ মধ্যবিত্ত পরিবারে। কিন্তু পরবর্তী জীবনে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে নিজেকে উৎসর্গ করে হয়ে গেলেন ইতিহাস।

তার বাবা জগবন্ধু চট্টগ্রাম পৌরসভায় চাকুরী করতেন। আদর করে প্রীতিলতার নাম দেন রানী। মা প্রতিভা ওয়াদ্দেদার স্বপ্ন দেখতেন তাদের আদরের রানী এমন একটা কিছু করবে যা হয়ে যাবে ইতিহাস। সাত ভাই বোনদের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়। চট্টগ্রাম ডাক্তার খাস্তগির গার্লস হাই স্কুলে পড়ার সময় তার ধারণা ছিল বিপ্লবীরা  ডাকাত এবং খারাপ। এই ধারণা যখন তার শিক্ষক অম্বিকা চক্রবর্তী পাল্টে দেন , তখন থেকে তিনি ব্রিটিশ বিরোধী সশস্ত্র কর্মকান্ডের প্রতি আকৃষ্ট হতে থাকেন। মাষ্টার দা সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী যখন বন্দি তখন তিনি তাদের সাথে দেখা করেন। ক্রমশ তিনি বিপ্লবী ধারার দিকে ঝুকে পরেন। প্রথম বিভাগে ম্যাটিকুলেশনে উত্তীর্ণ হয়ে ঢাকা ইডেন কলেজে পড়ার সময় বিপ্লবী সংগঠন দীপালী সংঘের সাথে যুক্ত হন। তার দাদা ছিলেন মাষ্টার দা সূর্য সেনের সহকর্মী ও একজন অন্যতম বিপ্লবী। উচ্চ শিক্ষার জন্য কলকাতায় পড়তে গিয়ে প্রীতিলতা যুক্ত হন বিপ্লবী সংগঠন ছাত্রি সংঘে। পড়া শেষে চট্টগ্রামে ফিরে নন্দন কানন ইংরেজি স্কুলে শিক্ষকতা শুরু করেন। মেধাবী শিক্ষক হিসেবে সব মহলে পরিচিতি থাকলেও তার মন থাকতো ব্রিটিশ খেদাও কর্মকান্ডের দিকে। সে তার দাদাকে বার বার অনুরোধ করতে থাকে, তাকে যেন তাদের সংগঠনের নেয়া হয়। কিন্তু তখন বিপ্লবী সংগঠনে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। প্রীতিলতার অনুরোধ ও আগ্রহ্ তার দাদা বিপ্লবী মাষ্টার দা সূর্য সেন কে জানালে তিনি সংগঠনের নিয়ম কিছুটা শিথিল করে কিছু নির্দেশনা দিয়ে প্রীতিলতা কে সংগঠনে যুক্ত করে নেন। প্রীতিলতা ও কয়েকজন নারী নানা কৌশলে সশস্ত্র প্রশিক্ষণ নিতে থাকেন। মাষ্টার দার নির্দেশে তিনি সঙ্গী কল্পনা দত্তকে নিয়ে কলকাতা থেকে বিস্ফোরকের খোল সংগ্রহ করে আনেন।

একটি অ্যাকশনে দাদার মৃত্যু তাকে হতাশ করলে মাষ্টার দা সূর্য সেন তাকে সাহসি করে তুলেন। কলকাতার আলিপুর কারাগারে বন্দি থাকা বিপ্লবী রাম কৃষ্ণ বিশ্বাসের সাথে তিনি ৪০ বার দেখা করেন, যা ছিল খুবেই ঝুঁকিপূর্ণ। রাম  কৃষ্ণ বিশ্বাসের ফাঁশি হলে মাষ্টার দা সূর্যসেন আত্নগোপন করলে প্রীতিলতা ও অন্যান্যরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে থাকেন । ১৯৩২ সালের জুন মাসে চট্টগ্রামের ধল ঘাটে সাবিত্রী বিশ্বাসের বাড়িতে গোপন বৈঠকে অবস্থান কালে পুলিশ বাড়িটি ঘেরাও করলে  তারা সেখান থেকে কৌশলে সরে যান।  মাষ্টার দা সূর্য সেন নারী বিপ্লবী দের কঠোর নির্দেশনা দিয়ে পটাশিয়াম সাইনাইড সরবরাহ করে তা সব সময় তাদের কাছে  রাখতে বলেন।

 ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর  চট্টগ্রাম বাসীর অজান্তেই সংগঠনের নির্দেশনায় চট্টগ্রাম কাঁপিয়ে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার ইউরোপীয় ক্লাবে অ্যাকশন করে বিজয়ী হয়ে ফেরার সময় লুকিয়ে থাকা এক ব্রিটিশের গুলিতে আহত হন। সংগঠনের নির্দেশ মত তিনি মনোবল না হারিয়ে জীবিত ধরা না দেবার জন্য সাথে থাকা পটাশিয়াম সাইনাইড পান করে ব্রিটিশ বিরোধী কার্যক্রম কে বেগবান করেন। সে সময় তাকে নিয়ে অনেক মন্তব্য প্রকাশ হয়। বিপ্লবী মাষ্টার দা সূর্য সেন বলেন, “প্রীতিলতা ওয়াদ্দেদার একজন সাহসী, একনিষ্ঠ, মেধাবী, কর্তব্যপরায়ন ও বিপ্লবী নেত্রী”। সে  সময়কার সংবাদ পত্র গুলিও তাকে নিয়ে মন্তব্য প্রকাশ করে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার রানী সবকিছু উপেক্ষা করে নিজেকে উৎসর্গ করে মায়ের সপ্ন পূরণে হয়ে গেলেন ইতিহাস। তার অবদান উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে তুলে ।

 লেখক, সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী।