গাজা দখলের পরিকল্পনা ইসরাইলের নিরাপত্তা সভায় অনুমোদিত

Israel's Security Council approves Gaza annexation plan
অনলাইন ডেস্ক : ০৫ মে ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ০৫ মে ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন
গাজা দখলের পরিকল্পনা ইসরাইলের নিরাপত্তা সভায় অনুমোদিত
ইসরাইলি সামরিক বাহিনী হামাসের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে কয়েক হাজার রিজার্ভ সেনা মোতায়েন করেছে।....সংগৃহীত ছবি- বিবিসি

গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। এ পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে। বিবিসি

এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে।

আশঙ্কা করা হচ্ছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরেই এ পরিকল্পনা কার্যকর হতে পারে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানোর নিয়ে বৈঠকে বসে। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েকমাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এ প্রস্তাবটি সর্বসম্মিতক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

প্রথম পর্যায়ে গাজার আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মিশর আর ইসরাইলের মধ্যে থাকা বাফার জোনের এলাকা বৃদ্ধি করা হবে। এর ফলে হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় বাড়তি সুবিধা পাবে ইসরাইল।

এর আগে রোববার ইসরাইলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল যামিড বিশেষ বাহিনীর সদস্যদের বলেছেন যে, গাজায় অভিযান আরও শক্তিশালী এবং অভিযানের আওতা বাড়ানোর উদ্দেশ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠানো হয়েছে।