ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Job at Ibn Sina Trust
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ১২:৫৭ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ১২:৫৭ পূর্বাহ্ন
ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নার্সিং ইনচার্জ (ওটি) পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার (২২ জানুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট

পদের নাম: নার্সিং ইনচার্জ (ওটি)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। 

অন্যান্য যোগ্যতা: ওটি’তে অভিজ্ঞতাসম্পন্ন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অভিজ্ঞতা: প্রতিষ্ঠিত কোনো হাসপাতালে নার্সিং ইনচার্জ (ওটি) হিসেবে ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতাসহ সিনিয়র স্টাফ নার্স (ওটি) হিসেবে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর 

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৪