বিএনপি সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে: কাদের

BNP is engaged in anti-government activities
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ০৩:০২ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ০৩:০২ পূর্বাহ্ন
বিএনপি সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে: কাদের
আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   তিনি বলেন, তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব কিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। এখন আর তাদের সামনে কিছু নেই। কালো পতাকার সঙ্গে কালো ব্যাচ ধারণ করতে বলব। কালো ব্যাচ ধারণ করলে ষোলোকলা পূরণ হবে।