বরেন্দ্র যাদুঘরের প্রতিষ্ঠাতা কুমার শরৎকুমার রায়
রাজশাহী বরেন্দ্র জাদুঘরে প্রতিষ্ঠাতা কুমার শরৎকুমার রায়ের জন্ম ১৮৭৬ সালের ২২ এপ্রিল নাটোরের রাজপরিবারে। রাজপরিবারের সন্তানদের লেখা পড়ার জন্য রাজশাহী জেলা সদরকে উপযুক্ত মনে করে রাজা প্রমোদনাথ ঘোড়ামাড়া এলাকায় দিঘাপতিয়া ভবন নামে বাসভবন তৈরি করেন (বর্তমান বরেন্দ্র কলেজ)। কুমার সরৎকুমার রায় রাজশাহী কলেজিয়েট স্কুলে পড়ার সময় কলকাতায় চলে যান। ১৮৮২ সালের প্রবেশিকা পরিক্ষায় উত্তীর্ণ হয়ে রিপন কলেজে ভর্তি হন। পেসিডেন্সি কলেজে থেকে ডিগ্রি অর্জন করেন। তার গৃহ শিক্ষক রামেন্দ্র সুন্দরের মাধ্যমে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সাথে সম্পৃক্ত হন।
নাটোরের মহারাজা জগন্দ্রিনাথ রায়ের কলকাতার বাড়িতে তার প্রথম দেখা হয় কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের সাথে। কুমার শরৎকুমার রায় ছিলেন মিশুক ও খুব সহজে অন্যকে আকৃষ্ট করে নিতে পারতেন। প্রথম দেখায় এবং তার অনুরোধে সেদিন কবিগুরু তাকে ‘আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী’ গানটি শোনান। কুমার শরৎকুমার রায় বঙ্গীয় সাহিত্য পরিষদের সাথে যুক্ত হয়ে গেলেন। ১৯০৯ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের দ্বিতীয় সম্মেলন রাজশাহী জেলা সদরের পাচানী মাঠে ( শাহ মখদম কলেজের পূর্ব পাশে) অনুষ্ঠিত হয়। এই আয়োজনে কুমার শরৎকুমার রায় ছিলেন অর্ভ্যথনা কমিটির সভাপতি। পরের বছর বিহারের ভগল পুরের সম্মেলনে অংশ নিয়ে রাজশাহী ফিরে বিদেশে পুরাকির্তী বিশেষজ্ঞদের তথ্যে ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, শিক্ষাবিদ রমাপ্রসাদ রায়, কলকাতা যাদুঘরের রাখালদাস বন্দোপাধ্যায় ও বঙ্গীয় সাহিত্য পরিষদের রামকমল সিংহ কে নিয়ে রাজশাহীর ২৪ নগর, কুমারপুর, খেতুর, বিজয় নগর সহ বিভিন্ন অঞ্চল থেকে পুরাকির্তী সংগ্রহে সফল হন। রাখাল দাস বন্দোপাধ্যায় এবং রাম কমল এগুলো কলকাতা ও বঙ্গীয় সাহিত্য পরিষদের তত্তাবধানে নিতে চাইলে তিনি এর প্রতিবাদ করেন। তার এই প্রতিবাদ সমর্থন করেন ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, শিক্ষাবিদ রমাপ্রসাদ রায়, রাজনৈতিক ব্যক্তিত্য ভূবন মহন মৈত্র, শশধর রায় প্রমুখ। তারা তার জাদুঘর তৈরির পরিকল্পনাকে সমর্থন দেন। জয়পুর হাটের খঞ্জনপুর এলাকায় অনুসন্ধানের সময় তিনি অক্ষয় কুমার মৈত্রেয় ও রমাপ্রসাদ রায়ের সাথে আলোচনা করে বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠনের প্রস্তাব করলে। অক্ষয় কুমার মৈত্রেয় পরিচালক, কুমার শরৎকুমার রায় সভাপতি ও রমাপ্রসাদ রায় সমিতির সম্পাদকের দায়িত্ব নেন। ১৯১০ সালের ২৭ সেপ্টেম্বর সমিতির কার্যক্রম শুরু হয়। ১৯১৪ সালে ভারতীয় কতৃপক্ষ সমিতিকে রেজিষ্ট্রেশন দেন।
তৎকালিন রাজশাহী বিভাগীয় কমিশনার জেএফ মলেহারের অনুরোধে বাংলার গর্ভনার রাজা প্রমদনাথের বাসভবনে এসে সংগ্রহ করা পুরাকির্তী গুলো দেখে সন্তোষ প্রকাশ করে সরকারী ভাবে মাসিক ১০০ টাকার অনুদানের ব্যবস্থা করে দেন। কুমার শরৎ কুমার রায় নিজে মাসিক ২০০ টাকার অনুদান দিতে থাকেন। স্থান সংকুলান না হওয়ায় পুরাকীর্তি গুলো সাধারণ গ্রন্থগারে সংরক্ষণ করেন। পদার্থ বিজ্ঞানী কুমার শরৎ কুমার রায় কয়েকটি দেশ সফর করেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ভাবণা তাকে প্রভাবিত করে। তিনি তার পুত্র বিভুত নাথকে কৃষির উপর প্রশিক্ষণ নিতে বিদেশে পাঠান।
নাটোরের দয়ারামপুরে তাদের রাজবাড়ি তার মা রাণী দ্রবময়ীর নামে নাম করন করে খামার স্থাপন করেন। রাজ বাড়ির চত্তরে ফুলের বাগান করে সৌন্দর্য বৃদ্ধি করেন। জানা যায় রাজবাড়ীর খামারের উৎপাদিত আখ দিয়ে নাটোরের দয়রামপুরে উত্তরাঞ্চলের প্রথম সুগার মিল চালু করেন। রাজশাহী এসোসিয়েশন তার বাবা রাজা প্রমদনাথের জায়গায় (রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল) খামার করতে চাইতে তিনি সহযোগিতা দেন। জাদু ঘর তৈরির জন্য হোসনিগঞ্জ এলাকায় বাবা রাজা প্রমদনাথের জায়গার পাশে থাকা এই এলাকার মিঠু খান নামে এক ব্যক্তির জায়গাটি কিনে নিয়ে পরিকল্পনা চূড়াান্ত করে নিজে ৩৬ হাজার টাকার অনুদান ও ভবনের নকশা নিজেই করেন। ভবন নির্মাণে পাশের এলাকা দরগাপাড়ার নাজিম নামে এক রাজমিস্ত্রির সহযোগিতার কথা শুনা যায়। ১৯১৬ সারের ২৩ নভেম্বর বাংলার গভর্নর লর্ড কারমাইকেলে ভবনটির ভিত্তিপ্রস্থর স্থাপনের পর ১৯১৯ সালের ২৭ সেপ্টেম্বর বাংলার গভর্নর লর্ড রোনান্ডর্সে ভবনটির উদ্বোধন করেন। ৩৪ টি ভাস্কর্য ও তিনটি পোড়া মাটির মূর্তি নিয়ে জাদুঘরের যাত্রা শুরূ হয়। উচ্চ প্রশিক্ষণে তিনি নিজের অর্থে জাদুঘরের কেয়ারটেকার ননী গোপাল কে ভারতীয় পুরাকির্তী বিভাগের মহা পরিচালক জন মার্শালের তত্তাবধানে মহেঞ্জোদাড়োতে পাঠান। স্বজন সবিতা রায়ের মৃত্যুর পর তার নামে তহবিল গঠন করে সাহিত্য, সাংস্কৃতিক ধর্মচর্চার পাশাপাশি বই প্রকাশ সহ নানা উদ্দোগ নেন। ভাই বসন্ত কুমারের রাজশাহী জেলা সদরে কৃষি কলেজ উপস্থাপনের ইচ্ছায় রাজশাহী কলেজের তত্তাবধানে কলেজের উত্তরে (রহমতুন্নেসা ছাত্রী নিবাসের উত্তরে এবং লোকনাথ হাইস্কুলের দক্ষিণে) কৃষি ইনস্টিটিউট তৈরিতে রাজশাহী কলেজকে নিজের ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেন। এই প্রতিষ্ঠানটি ১৯৫২ সাল পর্যন্ত কার্যকর ছিল।
অসুস্থ হয়ে দয়ারামপুর রাজবাড়িতে অবস্থান নিয়ে কলকাতায় গিয়ে প্রখ্যাত চিকিৎসক ড. বিধান চন্দ্র সেনের কাছে চিকিৎসাধীন অবস্থায় ১৯৪৬ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি অনেক গুলি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ২৩ এপ্রিল বুধবার বিকেলে রাজশাহী বরেন্দ্র যাদুঘরের এক আয়োজনে যাদুঘরের প্রতিষ্ঠাতা কুমার শরৎকুমার রায়ের ১৪৯ তম জন্ম বার্ষিকী ও স্বরণসভায় প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব কুমার সরৎকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজকদের স্বাগত জানান। যাদুঘরের পরিচালক ইতিহাসবিদ প্রফেসর ড.কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্তে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা আসলাম রেজার উপস্থাপনায় নগরীর বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।
তথ্য সুত্র : প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, পরিচালক বরেন্দ্র জাদুঘর রাজশাহী, গবেষক মাহবুব সিদ্দিকী
লেখক: তথ্য সংগ্রাহক সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী।