কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প

Kashmir crisis
অনলাইন ডেস্ক ১১ মে ২০২৫ ০৫:১০ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১১ মে ২০২৫ ০৫:১০ অপরাহ্ন
কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প
.....সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গর্ব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কাশ্মীর সংকটের ‘হাজার বছরের’ অচলাবস্থার সমাধানে তিনি সহায়তা করতে চান।

ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, এই সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে ওয়াশিংটন সাহায্য করতে পারায় তিনি গর্ববোধ করছেন। শনিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে।’