রাজশাহীতে বিএনপি নেতার হা’সুয়ার কো’পে যুবক মুমূর্ষ অবস্থা

Young man dies after being stabbed by BNP leader
রাজশাহী প্রতিনিধি ১২ মে ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন শীর্ষ খবর
রাজশাহী প্রতিনিধি ১২ মে ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে বিএনপি নেতার হা’সুয়ার কো’পে যুবক মুমূর্ষ অবস্থা
রাজশাহীতে বিএনপি নেতার হা’সুয়ার কো’পে যুবক মুমূর্ষ অবস্থা

রাজশাহীতে বিএনপি নেতার হাসুয়ার কোপে রিপন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে মহানগরীর বোয়ালিয়া থানার বর্নালী সিনেমো হল এলাকার গোলাম নবীর ছেলে।

সোমবার (১২)মে দুপুর ২ টার দিকে বর্নালী সিনেমা হল মোড়ে এই ঘটনা ঘটে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আহত রিপনের ছোট ভাই রোকন বলেন, রাজিব নামের এক বিএনপি নেতা আমার ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়েছে।বর্তমানে সে রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। চিকিৎসার জন্য হাসপাতালে ব্যস্ততায় আছি। ঘটনার বিস্তারিত পরে জানাবো বলে জানান।

এ বিষয়ে আরএমপি বোয়ালিয়া থানা পুলিশের ওসি মোস্তাক আহমেদ জানান, এমন ঘটনার বিষয়টি এখনি জানলাম। এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি বলে জানান।