বিএমডিএর ৮৫তম বোর্ড সভা অনুষ্ঠিত
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৫তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএ বোর্ড কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্মসচিব মোহাম্মদ হাবীবুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপকরণ শাখার যুগ্মসচিব খোরশেদ আলম, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এস.এম. হাবিবুল হাসান, রাজশাহীর পুলিশ সুপারের প্রতিনিধি আবুল খায়ের এবং দিনাজপুরের পুলিশ সুপারের প্রতিনিধি আ.ন.ম নিয়ামত উল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার বোর্ড সদস্য মো. জাফুরুল্লাহ, রাজশাহীর বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হিরক এবং মিসেস বদরুল লাইলি।
সভায় আরও অংশ নেন- বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা এবং নির্বাহী পরিচালক ও সদস্য সচিব (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অন্যান্য বোর্ড সদস্যরাও সভায় অংশ নেন।
সভায় বিএমডিএর চলমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানি সঞ্চয়, জলবায়ু সহনশীলতা ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।