দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছেড়ে দিয়েছে ছাত্রদল

Chhatra Dal leaves Shahbagh
অনলাইন ডেস্ক: ২১ মে ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক: ২১ মে ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছেড়ে দিয়েছে  ছাত্রদল
দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়ল ছাত্রদলরাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ছাত্রদল। অবরোধ কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনারের দিকে চলে যান।

মঙ্গলবার (২০ মে) সোয়া পাঁচটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় ছেড়ে দেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল তিনটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা এবং ‘নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায়’ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। পরে বৃষ্টি শুরু হলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৩ মে দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। তাকে রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

গত ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন।