মোহাম্মদ সিনওয়ারকেও হত্যা করেছে ইসরায়েল

Mohammad Sinwa
অনলাইন ডেস্ক : ২২ মে ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ২২ মে ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন
মোহাম্মদ সিনওয়ারকেও হত্যা করেছে ইসরায়েল
.....সংগৃহীত ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ার সম্ভবত নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর সিএনএনের।

নেতানিয়াহু দাবি করেছেন, আমরা হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি। বুধবার সন্ধ্যায় (২১ মে) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘আমরা খুনিদের নেতা দাইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকে নির্মূল করেছি।’

সিনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সিনওয়ারকে লক্ষ্য করে খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতেল ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। 

যদি সিনওয়ারের হত্যার তথ্য সত্য হয়, তাহলে এটি হবে হামাসের সর্বশেষ কোনও শীর্ষ নেতাকে হত্যার ঘটনা। সিনওয়ার সাবেক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার। 

সিএনএন জানিয়েছে, তারা মোহাম্মদ সিনওয়ারের নিহতের বিষয় নিশ্চিত হতে হামাসের কাছে মন্তব্য চেয়েছে। তবে এতে তারা কোনও সাড়া পায়নি। 

গতকালের সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় শুরু করা নতুন অভিযান বন্ধ করবে না। তিনি দাবি করেছেন, আমাদের সেনারা গাজার অনেক অনেক জায়গা দখলে নিচ্ছে। এই অভিযান শেষে পুরো গাজায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণে থাকবে।