তাদের কথা কি কারো মনে আছে

Does anyone remember them
ওয়ালিউর রহমার বাবু ২৬ মে ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ন মতামত
ওয়ালিউর রহমার বাবু ২৬ মে ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ন
তাদের কথা কি কারো মনে আছে
তাদের কথা কি কারো মনে আছে

মহান মুক্তিযুদ্ধে বেতার কেন্দ্র সংশ্রিষ্টদের অবদান কম নয়। অনেকের রয়েছে বীরত্বের ইতিহাস অনেকে করেছেন জীবন উৎসর্গ করেছেন। কিন্তু সে সব ঘটনা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের একটু সময় হয় না তাদের স্বরণ করার অথচ অন্য কাজে অন্য আয়োজনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দি।

দিনটি ছিল ৬ মে ১৯৭১, পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বেতার কেন্দ্র থেকে কয়েক জন কে ধরে নিয়ে হত্যা করে। অনেকে হয়ত বলবেন ঘটনাটিত ৬ মে’র এত পরে কেন? একথা সত্য কেন এত পরে লিখলাম এর কারণ বেতার সংশিষ্ট এক জনকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন তিনি কিছু জানেন  না। আরেক জন এড়িয়ে গেলেন ধাক্কা খেলাম কারণ উনারা বেতার কেন্দ্র সংশিষ্ট অথচ তারা কিছুই জানেন না।

সেখানে শহিদদের স্বরণে স্বৃতিসৌধ আছে কিন্তু ঘটনার তারিখ নেই ফলে অনেকেই হয়ত ঘটনাটি জানার চেষ্টা করেন না। শহিদ পরিবার বলেছেন নানা আয়োজন হয়  কিন্তু এই শহিদ দের কথা বলা হয় না যদিও অন্যদের কথা বলা হয়। এমনকি শহিদ পরিবার গুলোকে ও কোন আয়োজনে আমন্ত্রণ দেয়া হয় না । তারা জনেন না বেতার কেন্দ্র সংশিষ্টরা এই শহিদদের ধারণ করেন কিনা।

বাংলাদেশ বেতার ঢাকার সদর দপ্তরের সাবেক পরিচালক রাজশাহী বেতারকেন্দ্রের তৎকালীন অফিস সহকারী শহীদ আব্দুল মতিনের ভাই সেতাবউদ্দিনের দেয়া তথ্যে জানা যায়, রাজশাহী বেতারের তৎকালীন আঞ্চলিক পরিচালক এম.সাইফুল্লাহ এদিন দুপুরে বেতারের ইঞ্জিনিয়ার মোহসীন আলী, অফিস সহকারী হবিবুর রহমান, অফিস সহকারী আব্দুল মতিন, অফিস পিয়ন (এম.এল.এস.এস) জয়নাল আবেদিনকে অফিসে অনুপস্থিতির প্রশ্ন করে তাদের বসতে বলে বেতারকেন্দ্র থাকা পাকিস্তানী সৈন্যদের দিয়ে গেট বন্ধ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলে থাকা পাকিস্তান সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে ডেকে এনে তাদের ধরিয়ে দিলে তারা তাদের সেখানে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করে রাতে হত্যা করে।

লেখক : তথ্য সংগ্রাহক, সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী।