পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা
Discussion on Journalism in the Development of Tourism Industry
পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের অংশগ্রহণে সভায় প্রধান আলোচক বলেন, পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সার্বিক উন্নয়ন সম্ভব।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর প্রশংসা করেন। সভার আয়োজন করে ধন্য করায় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।