বদলগাছীতে উত্তম কৃষি চর্চা নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Partner Congress on Good Agricultural Practices
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) : ২৮ মে ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন কৃষি
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) : ২৮ মে ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন
বদলগাছীতে উত্তম কৃষি চর্চা নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
বদলগাছীতে উত্তম কৃষি চর্চা নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ডরুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় নওগাঁর বদলগাছীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭শে মে(মঙ্গলবার) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।

 উত্তম কৃষি চর্চা বিষয়ে বিভিন্ন ধারনা উপস্থাপন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবুল কালাম আজাদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে কৃষকদের ধারনা প্রদান ও করণীয় কি সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রিপা রাণী, সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন,রিসোর্স পারসন হিসাবে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলার সমবায় অফিসার হারুন অর রশিদ।

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারনা প্রতিবেশী কৃষকের নিকট পৌঁছে দেওয়ার জন্য অংশগ্রহণকারিদের প্রতি আহবান জানানো হয়।