নিয়োগ দিচ্ছে এসিআই, দ্রুত অনলাইনে আবেদন করুন

অনলাইন ডেস্ক ২৮ মে ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৮ মে ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
নিয়োগ দিচ্ছে এসিআই, দ্রুত অনলাইনে আবেদন করুন
...সংগৃহীত ছবি

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কনজিউমার ব্র্যান্ডস বিভাগ সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)

পদের নাম: সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ

বিভাগ: কনজিউমার ব্র্যান্ডস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ 

অন্যান্য যোগ্যতা: বাজার বিশ্লেষণ, মার্কেটিং পরিকল্পনা ও কৌশল প্রস্তুত এবং বাস্তবায়নে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ মে ২০২৫