ইশরাক

আন্দোলন আরও বেগবান হবে

Dhaka South City Corporation
অনলাইন ডেস্ক ২৯ মে ২০২৫ ০৪:২৫ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২৯ মে ২০২৫ ০৪:২৫ অপরাহ্ন
আন্দোলন আরও বেগবান হবে
......সংগৃহীত ছবি

দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে সরকার। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না, ভবিষ্যতে নির্বাচিত ৩০০ সংসদ সদস্যকে কীভাবে বর্তমান সরকার শপথ বাক্য পাঠ করাবে? 

তিনি বলেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন না হলে আগামীতে নগরবাসীকে সঙ্গে নিয়ে এ আন্দোলনকে আরও বেগবান করা হবে।

এদিকে সকাল থেকেই বৃষ্টি  উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে অবস্থান কর্মসূচি চলছে। টানা ১৫ দিনের মতো একই দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল। ঢাকাবাসীর পাশাপাশি এখানকার কর্মচারীরা এই কর্মসূচি পালন করে আসছে। এদিকে স্লোগানে উত্তাল নগরভবনে আগমন ঘটে খোদ ইশরাক হোসেনের।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের সঙ্গ দিতে এবং তাদের খোঁজখবর নিতেই তিনি নগরভবনে আসেন তিনি।