১৫ টি রবিদাস পরিবারের বাড়ি বিনা নোটিশে গুড়িয়ে দিল

15 houses of Ravidas family demolished without notice
ছোটন সরদার ২৯ মে ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৯ মে ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন
১৫ টি রবিদাস পরিবারের বাড়ি বিনা নোটিশে গুড়িয়ে দিল
১৫ টি রবিদাস পরিবারের বাড়ি বিনা নোটিশে গুড়িয়ে দিল

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার থানাপাড়ায় এই ঘটনা ঘটে।সরজমিনে গিয়ে দেখা যায়, খোলা আকাশের নিচে পলিথিনের তাবুতে বসবাস করছে গৌউর দাম,মানিক, রিক্ত, সুবোধ, বার্নাট,সুমিতা রঘুনাথ দাস, সুবল দাসসহ    মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে এই ১৫ টি রবিদাস পরিবার। জানা যায় গত ৪ মে  আনুমানিক সময় বিকেল চারটায় বিনা নোটিশে এক তরফা রায় নিয়ে জাহাঙ্গীর,আফাজ উদ্দিন, আলমগীর, মাসুম, সোহান, দিপু,জালাল উদ্দিন, টমাস,আজাদ,ফারুকসহ পুলিশ বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯মে) সকাল ১১ টায় বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদ ও খাস জমিসহ পুনর্বাসন  পাওয়ার দাবিতে নাচোল বাসস্ট্যান্ডে মানববন্ধন করে ভুক্তভোগীরা। 


নাচোল থানা আদিবাসী সংগঠনের নেত্রী ভূমিকা বালার সভাপতিতে এই মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি, তিনি বলেন, ভুক্তভোগিরা নিম্ন আদালতে পর পর টি রায় পায়। এই সভ্যযুগে বিনা নোটিশে বাড়িঘর ভাঙ্গা অমানবিক। আমি এক ঘটনায় প্রকৃত তদন্ত দাবী করছি। মনববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়,স্থানীয় আদিবাসী সংগঠনের নেত্রী অঞ্জনা রানী, বাবুলাল টপ্প প্রমুখ।