বীর মুক্তিযোদ্ধা বাবু সুবল দাশকে 'গার্ড অব অনার' প্রদান

'Guard of Honor'
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ জুন ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ জুন ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা বাবু সুবল দাশকে 'গার্ড অব অনার' প্রদান
বীর মুক্তিযোদ্ধা বাবু সুবল দাশকে 'গার্ড অব অনার' প্রদান

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মুন্সির বিল নিবাসি বীর মুক্তিযোদ্ধা বাবু সুবল দাশের প্রয়ানে তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়েছে। 

গতকাল দুপুরে কক্সবাজার সদর  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে গার্ড অব অনার প্রদানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী৷ 

এসময় কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল মাবুদ (অব. সুবেদার মেজর) ও ঝিলংজা ইউনিয়ন পরিষদ সদস্য শরিফ উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার প্রদানকালে ইউএনও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মরহুম সানসাইন ইনস্টিটিউট-খরুলিয়া এর সহকারী শিক্ষিকা পায়েল দাশ এর বাবা।