মনু মিয়া চৌধুরী পাড়া সমাজ কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মনুমিয়া চৌধুরী পাড়া নিবাসী মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী ও মরহুম সকল ব্যক্তিবর্গের স্মরনে মনু মিয়া চৌধুরী পাড়া সমাজ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মল্লিক সোবহান আদর্শ ইসলামিক সেন্টার হল রুমে আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরীর সভাপতিত্বে ও যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় সভায় আলোচনা করেন সমাজ কমিটির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী, সমাজ কমিটির সেক্রেটারি আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী, সাতকানিয়া-লোহাগাড়া সমিতির কক্সবাজার এর সেক্রেটারি জেবর মুলক, মরহুমের সহপাঠী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদুল হক মেজবাহ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির চৌধুরী, ইউনিলিভার এর সাবেক উধ্বর্তন কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ সানাউল্লাহ, নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুর, নাসির উদ্দিন চৌধুরী, হাকিম বকসু, মাওলানা গোলাম মোহাম্মদ, জাহেদুল ইসলাম চৌধুরী, মরহুমের সন্তান আবরার ফাহাদ, হেফাজতুর রহমান ইকবাল, এ কে এম জাহেদুল কবির চৌধুরী, আল কুদ্দুস মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা এহসান, মো লোকমান সওদাগর, মো আরাফাত, আজিজুল হক, তারেক হাসান, মো সাহাবুদ্দিন ও জোবায়ের ইবনে আমিন প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সহ সভাপতি ও দেশ টিভির জেলা প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান, আলহাজ্ব আবদুল গনি সওদাগর, এ কে এম খোরশেদুল হক চৌধুরী, শহিদুল ইসলাম, আল কুদ্দুস এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহামদ আজম, মাওলানা ইউসুফ, সেলিম উদ্দিন ও এজাহার মিয়া প্রমুখ।
উক্ত স্বরণ সভায় বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী একজন পরিপূর্ণ ইসলামিক নেতা ও সমাজ সংস্কারক ছিলেন। যার পরিপ্রেক্ষিতে তিনি একটি পূর্নাঙ্গ ইসলামিক প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণ করেছেন। এলাকার সকল তরুন প্রজন্মের সাথে তিনি সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করতেন এবং ইসলামিক শিক্ষায় শিক্ষিত ও দীক্ষিত হয়ে সমাজ পরিবর্তন এর স্বপ্নের কথা বলতেন।
সভায় সমাজ কমিটির সভাপতি ও মরহুমের বড় ভাই আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী দোয়া অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান এবং মরহুম নুরুল ইসলাম চৌধুরীর প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠান এলাকাবাসীকে সাথে নিয়ে পরিচালনা করবেন এবং মরহুম নুরুল ইসলাম চৌধুরীর পরিবারের পাশে আজীবন থাকবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
মরহুমের সন্তান আবরার ফাহাদ আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর জন্য দোয়া চেয়েছেন।
সবশেষে মাওলানা শোয়াইব চৌধুরীর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।