সড়কে কিভাবে চলবেন

How to drive on the road
নিজস্ব প্রতিবেদক: ১৪ জুন ২০২৫ ০৭:২৪ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ১৪ জুন ২০২৫ ০৭:২৪ অপরাহ্ন
সড়কে কিভাবে চলবেন
সংগৃহীত ছবি

মোটরযান চালকদের প্রতি আহ্বান

# গতিসীমা মেনে চলুন। বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না ।

# সিটবেল্ট বাঁধা ব্যতীত মোটরযান চালাবেন না। গাড়ি চালনাকালে মোবাইলফোন বা ইয়ারফোন ব্যবহার করবেন না ।

# বৈধ ডাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত গাড়ি চালাবেন না ।

# ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন ।

# ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরুব্রিজে ওভারটেকিং করবেন না।

# নেশাজাতীয় দ্রব্য সেবন করে অথবা ঘুমঘুম ভাব হলে গাড়ি চালাবেন না ।

# মানসিক অস্থিরতা, অতিরিক্ত চাপ ও শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালাবেন না ।

# উল্টোপথে গাড়ি চালাবেন না, অযথা হর্ন এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজাবেন না ।

# নিরাপদে যাত্রী উঠা নামা নিশ্চিত এবং যাত্রীদের সাথে ভালো আচরণ করুন।

# মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশি আরোহী বহন করবেন না। চালক ও আরহী উভয়ে সঠিকভাবে মানসম্মত হেলমেট ব্যবহার করুন।

# সড়ক দূর্ঘটনা রোধে মহাসড়কে ধীরগতির মোটরযান ও অযান্ত্রিক বাহন চালানো থেকে বিরত থাকুন ।

মোটরযান মালিকদের প্রতি আহ্বান

# গাড়িতে সঠিক ড্রাইভিং লাইসেন্সধারী চালক নিয়োগ এবং গাড়ি নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন।

# চালককে একটানা ৫ ঘন্টা ও দিনে ৮ ঘন্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করবেন না।

# ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ধোঁয়া নির্গমণকারী গাড়ি রাস্তায় চালাবেন না ।

# গাড়িতে তীক্ষ্ণ, আকস্মিক বিকট উচ্চশব্দের হর্ণ বা হাইড্রেলিক হর্ণ সংযোজন করবেন না । মুক্তিযোদ্ধা, নারী, শিশু, প্রতিবন্ধি ও বয়স্কদের গণপরিবহনে ওঠানামা ও বসার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করুন ।

যাত্রীদের প্রতি আহ্বান

# চলন্ত গাড়িতে ওঠানামা করবেন না, পণ্যবাহী মোটরযানে যাত্রী হয়ে উঠবেন না ।

# আইন নিজের হাতে তুলে নিবেন না, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।

# শরীরের কোন অংশ গাড়ির বাহিরে রাখবেন না। চালকের মনোযোগ বিঘ্ন ঘটে এমন কিছু করবেন না।

#  তাড়াহুড়া করে গাড়ি থেকে নামবেন না, গাড়িতে উঠতে ডান পা এবং নামতে বাম পা আগে ব্যবহার করবেন।

# চালক, কন্ডাক্টরের সাথে খারাপ আচরণ এবং গাড়িতে উঠে হইচই করবেন না ।

# গণপরিবহনে নারী যাত্রী যৌন হয়রানী বা অশালীন আচরণের শিকার হলে পরবর্তী স্টপেজে নামার পূর্বেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে অভিযোগ করুন।

পথচারীদের প্রতি আহ্বান

# জেব্রাক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পার হোন। যেখানে এসব ব্যবস্থা নেই সেখানে প্রথমে ডানে, পরে বামে, তারপর আবার ডান বাম ভালো করে দেখে নিরাপদ মনে হলে রাস্তা পার হোন ।

# দৌড়ে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না।

# চলাচলে ফুটপাত ব্যবহার করুন, ফুটপাতবিহীন রাস্তার ডানপাশ দিয়ে সাবধানে চলুন ।

জন সেবায় : বিজয় বাংলা নিউজ