কুতুবদিয়া ওসি

পুকুরে ডুবে মৃত্যু রোধে অভিভাবকদের সচেতন হতে হবে

awareness meeting
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৪ জুন ২০২৫ ১০:০১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৪ জুন ২০২৫ ১০:০১ অপরাহ্ন
পুকুরে ডুবে মৃত্যু রোধে অভিভাবকদের সচেতন হতে হবে
পুকুরে ডুবে মৃত্যু রোধে অভিভাবকদের সচেতন হতে হবে__প্রতীকী ছবি

পুকুর ডুবে মৃত্যুর ঘটনা গুলো অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনা রোধে দরকার ব্যাপক সচেতনতা জানালেন সুশীল সমাজ।

এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় একদিনে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স ২ থেকে ৫ বছর। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রেজাউল হাসান।

মৃত শিশুরা হল কুতুবদিয়ার বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের ২ বছর বয়সী মেয়ে রাফা, একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব (২) ও উত্তর বড়ঘোপ গ্রামের মো. দেলোয়ারের মেয়ে তুহিন (৫)।

প্রত্যক্ষদর্শী জানায়, ওইদিন দুপুর দেড়টার দিকে বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের ২ বছর বয়সী মেয়ে রাফা বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর দুপুর আড়াইটার দিকে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপর দুপুর আড়াইটার দিকে উত্তর বড়ঘোপ গ্রামের দেলোয়ারের মেয়ে তুহিন বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা বলেন, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর হার বেশি। শুক্রবারও এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে যায় ৩ শিশু। তাদের হাসপাতালে আনার আগেই ৩ শিশুর মৃত্যু হয়।

বিজয় বাংলা প্রতিদিনকে কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, হতে পারে এসব ঘটনা। তবে আমাদের কেউ জানাননি। 

তিনি আরো বলেন, পরিবারের অসচেতনতার কারণে এসব ঘটনা হতে পারে। বর্ষাকালে বাচ্চাদের নজরে রাখতে হবে। এসব বিষয়ে সর্বোচ্চ সর্তকতার কোন বিকল্প নেই। আমরা সরকারি বিভিন্ন মিটিং এবং সংস্থার মাধ্যমে বিভিন্ন সময় এবিষয়ে জনসচেতনতায় এবং জনস্বার্থে কথা বলেছি। সজাগ আছি। অভিভাবকদের সচেতন করছি।