মহাপরিচালক

রেলওয়েকে পূর্ণ সক্ষমতায় ব্যবহার করতে দরকার ১হাজর কোচ ও শতাধিক ইঞ্জিনের

Afzal Hossain
আবুল কালাম আজাদ,রাজশাহী ১৭ জুন ২০২৫ ০৭:২৯ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী ১৭ জুন ২০২৫ ০৭:২৯ অপরাহ্ন
রেলওয়েকে পূর্ণ সক্ষমতায় ব্যবহার করতে দরকার ১হাজর কোচ ও শতাধিক ইঞ্জিনের
রেলের সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে আমাদের জরুরি ভিত্তিতে রোলিংস্টকের প্রয়োজন।

রেলের সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে আমাদের জরুরি ভিত্তিতে রোলিংস্টকের প্রয়োজন। আমাদের রেলওয়ের নেটওয়ার্ক যতটা প্রসারিত হয়েছে, সেটা যদি আমরা পূর্ণ সক্ষমতায় ব্যবহার করতে চাই তাহলে আমাদের অন্তত ১ হাজার কোচ দরকার। কমপক্ষে ৫০০ মিটার গেজ ও ৫০০ মিটার ব্রডগেজ দরকার। প্রায় ১০০ ইঞ্জিন দরকার। 

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন একথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম, বা ঢাকা-কক্সবাজারের যে নেওয়ার্ক রয়েছে, তাতে আমরা প্রতিদিন ১০ জোড়া ট্রেন চালাতে পারি। ঢাকা থেকে যশোর খুলনাতেও আমরা ৮, ১০ জোড়া ট্রেন চালাতে সক্ষম। কিন্তু এখন চলে চার থেকে পাঁচ জোড়া। বাস্তবতা হলো আমারা আমাদের-সক্ষমতার মাত্র ২৫ শতাংশ আমরা ব্যবহার করতে পারছি। 

অন্যদিকে আমরা কাঙ্খিত অবকাঠামোগত উন্নয়নে অনেক পিছিয়ে। অবকাঠামাগত উন্নয়নের জম্য আমরা পরনির্ভর।এর ফলে আমরা ট্রেন চালানোর জন্য কাঙ্খিত অবকাঠমার উন্নয়ন করতে পারছিনা।আমরারা আমাদের সক্ষমতার পুরোপুরি ব্যবহারে অক্ষম।

মহাপরিচালক আরো বলেন,অবকাঠামোর জন্য আমাদের দরকার হলো, বগুড়া থেকে সিরাজগঞ্জ একটা নতুন লাইন। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত এটা ডাবল লাইন হওয়া দরকার। এখানে প্রতিদিন প্রায় ৪৪টি ট্রেন চলাচল করে। এতো ঘনত্বে আমরা ট্রেন চালাতে পারি না। যদি কোনো কারণে একটি ট্রেন বিকল বা লাইনচ্যুত হয়, তাহলে সব ট্রেনের চলাচল বাধাগ্রস্ত হয়। এজন্য ডাবল লাইন হলে আমরা আরেকটি লাইনকে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি।