কক্সবাজারে নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ টমটম, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়ম রোধে গুরুত্বারোপ

Market monitoring, illegal tomtoms, traffic management and various irregularities
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৭ জুন ২০২৫ ০৮:৩২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৭ জুন ২০২৫ ০৮:৩২ অপরাহ্ন
কক্সবাজারে নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ টমটম, ট্রাফিক ব্যবস্থাপনাসহ  বিভিন্ন  অনিয়ম রোধে গুরুত্বারোপ
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, জেলা বিএনপি সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াত আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধান সড়ক ও সমুদ্র সৈকতসহ যে কোন এলাকায় অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এ ধরনের মৃত্যুরোধে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া কোভিড বিষয়ে সকলকে সর্তক থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক।

সভায় মানব পাচার প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান, অবৈধভাবে সরকারি জমি দখল, পাহাড় কাটা, অবৈধ টমটমসহ বি়ভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা, চোরাচালান মামলা, নারী ও শিশু পাচাররোধ সংক্রান্ত মামলা মনিটরিং কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেল সুপার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বন বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।