কক্সবাজারে গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনে ডিআইজি মনিরুজ্জামান ও তাপতুন নাসরিন
Moniruzzaman and Taptun Nasrin
পুলিশ হেডকোয়ার্টার্স স্পেশাল ব্রাঞ্চ এর ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) মো: মনিরুজ্জামান ও ডিআইজি (অর্থ) তাপতুন নাসরিন কক্সবাজার সফরে এসেছেন।
১৭ জুন কক্সবাজার জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) পরিদর্শনের লক্ষ্যে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন।
এসময় আরো উপস্থিত ছিলেন নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কক্সবাজার জেলা।