ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান

Internet
অনলাইন ডেস্ক : ২১ জুন ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ২১ জুন ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান
বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ থেকে টানা ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান।........সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ থেকে টানা ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। শনিবার (২১ জুন) ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংস্থাটির ভাষ্য, ইরান কার্যত বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে দেশের সাধারণ জনগণের যোগাযোগ, মত প্রকাশ এবং জরুরি সতর্কতা অনুসরণের সক্ষমতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

ইরান সরকারের দাবি, ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে এই সংযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) টাইমস অব ইসরায়েলল এক প্রতিবেদনে জানায়, ইরান অন্তত ১২ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ছিল। নেটব্লকস তখন একে ‘প্রায় সম্পূর্ণ জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট’ হিসেবে অভিহিত করে।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। পাল্টা জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরানও। এ পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।