ড. ইউনূসের জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা

Dr. Yunus and Tarique Rahman
অনলাইন ডেস্ক : ২৮ জুন ২০২৫ ০৯:২৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৮ জুন ২০২৫ ০৯:২৩ অপরাহ্ন
ড. ইউনূসের জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা
......সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফুলের তোড়া ও কেক পৌঁছে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) ফেরদৌসি হাসান সেলিম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ড. ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।