চাঁপাইনবাবগঞ্জে মহান সাঁওতাল বিদ্রোহ দিবস ও সাঁওতালি সংস্কৃতি মেলা অনুষ্ঠিত
'আমি আবার আসব, আবার সারা দেশে বিদ্রোহের আগুন জালিয়ে তুলব।’ -কানু মুরমু ফাঁসির মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন ১৮৫৬ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি ভগনাডিহির নিকট পাঁচকাঠিয়া বটবৃক্ষে বেলা পৌনে ২টা নাগাদ ফাঁসির মঞ্চে তোলা হয় কানু মুরমুকে। মহান সাঁওতাল বিদ্রোহের ১৭০তম দিবস উপলক্ষে মেনোনাইট সেন্ট্রাল কমিটি’র অর্থায়নে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও আমনুরা মিশন যুব উন্নয়ন সংঘের সহযোগিতায় এনএজিআর (ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুলেশন) সংস্থার আয়োজন করেন।
সোমবার দিনবাপি আমনুরা মিশন স্কুল মাঠে সাঁওতাল বিদ্রোহ দিবস ও সাঁওতালি সংস্কৃতি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএজিআর (ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুলেশন) সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, বক্তব্য রাখেন মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ প্রতিনিধি গ্রেগ ভ্যানডেরবিল্ট, প্রোগ্রাম অফিসার জেমস কিস্কু, সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, এনএজিআর এর নির্বাহী পরিচালনা পর্ষদ এর সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটি সভাপতি হিঙ্গু মুরমু, রবীন্দ্রনাথ হেমব্রম, ০৩নং ঝিলিম ইউপি সদস্য মাসুদ পারভেজ প্রমুখ।
সাঁওতাল বিদ্রোহ দিবসের প্রবন্ধ পাঠ করেন এনএজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। বক্তারা বক্তব্যে বলেন আজকে সাঁওতাল বিদ্রোহের ১৭০ বছর পরেও সাঁওতাল জাতিসহ অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী নিপীড়িত। ব্রিটিশ মহাজন, জোতদারদের বিরুদ্ধে এই সাঁওতালরা তীর ধনুক নিয়ে বুক চিতিয়ে রুখে দাড়িয়েছিল । অনুষ্ঠানে এনএজিআর সংস্থাব কার্যক্রম তুলে ধরেন নির্বাহী পরিচালক, তিনি বলেন মেনোনাইট সেন্ট্রোল কমিটি (এমসিসি)-র অর্থায়নে সাঁওতালি ভাষায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলায় ১৫ টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়াও এনএজিআর (ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুলেশন)সংস্থাটি সংস্থা অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, শান্তি স্থাপন, ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষন এবং সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষিত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা।