রেলের উপহারের ডাস্টবিন বিতরনে যুবদলের বাধা

Dustbin distribution
নিজস্ব প্রতিবেদক: ০১ জুলাই ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০১ জুলাই ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন
রেলের উপহারের ডাস্টবিন বিতরনে যুবদলের বাধা
রেলের উপহারের ডাস্টবিন বিতরনে যুবদলের বাধা

মেঘনা গ্রুপের উপহার হিসেবে দেয়া তিন শতাধিক ডাস্টবিন রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে। স্থানীয় কিছু বিএনপি নেতাদের বাধায় সেগুলো ব্যবহার ও স্থানান্তর করতে পারছেনা রেলওয়ে কতৃপক্ষ।রাজশাহূী রেলওয়ে স্টেশনের ১, ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে ডাস্টবিনগুলো পড়ে আছে। 

সরজমিনে স্টেশনে গিয়ে দেখাগেছে প্লাটফরমে রাখা  ডাস্টবিনের তিন পাশে বাংলাদেশ সরকার ও রেলওয়ের লোগো আছে। আর লেখা আছে, ‘সৌজন্যে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।’স্টশন প্লাটফরম ও আশপাশের স্থান গুলো আবর্জনা মুক্ত রাখতে ডাস্টবিন গুলো রেলওয়েকে ফ্রী দিয়েছে মেঘনা গ্রুপ।কিন্তু পরিবেশ ময়লা মুক্ত রাখা উপহার বিতরনেও চাঁদার প্রভাব।

রেলের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ঈদের আগে ও পরে ঢাকা থেকে ডাস্টবিনগুলো ট্রেনে করে পাঠানো হয়। এগুলো উপহার পাওয়া ডাস্টবিন হলেও স্থানীয় কিছু ব্যক্তি ধারণা করছেন, এসব আওয়ামী লীগ সরকারের আমলে কার্যাদেশ দিয়ে কেনা ডাস্টবিন। আওয়ামী লীগের ঠিকাদার গোপনে সরবরাহ দিতে ডাস্টবিনের গায়ে ‘সৌজন্য’ লিখে দিয়েছেন বলেও তাঁরা ধারণা করছেন। এ জন্য ডাস্টবিন বিতরণ করতে নিষেধ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্টেশনে কর্মরত একাধিক কর্মচারী জানায়,৫ আগস্ট সৈরাচার সরকারের পতনের পর থেকে নুরসালাম নামের বিএনপির কথিত সমন্বয়ক স্টেশন চত্বর ও ভেতরে দাপিয়ে বেড়াচ্ছে,টিকিট কালোবাজারি, ট্রেনের পাওয়ারকার ও এসি অপারেটর রুমে টিকিট বিহিন যাত্রী পরিবহন,রেল কর্মচারীদের বদলী ও মামলার ভয় দেখিয়ে অর্থ আাদায় করে আসছে।

মুলত এই কথিত সমন্বয়ক নূর সালাম চাঁদা না পেয়ে,এই ডাস্টবিন বিতরনে বাধা দিচ্ছে। 

তবে,রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, ‘আমার কাছে একদল লোক এসে নিজেদের ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা-কর্মী পরিচয় দিয়ে বলেছেন, “এগুলো আওয়ামী লীগের ঠিকাদার সরবরাহ করেছে। কৌশলে তাতে সৌজন্য লেখা হয়েছে। এসব ডাস্টবিন যেন এভাবেই পড়ে থাকে।” তাই কোথাও পাঠাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

তিনি আরো জানান, এসব ডাস্টবিন রাজশাহী থেকে এই অঞ্চলের বিভিন্ন স্টেশনে পাঠানোর কথা। ঈদের আগে কিছু ডাস্টবিন পাঠিয়েও দেওয়া হয়েছে। পরে আর পাঠানো হয়নি।

এ বিষয়ে রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বতজান চৌধুরী বলেন, ‘মেঘনা গ্রুপ রেলওয়েকে বেশ কিছু ডাস্টবিন উপহার দিয়েছে। সারা দেশের বিভিন্ন স্টেশনে ডাস্টবিনগুলো পাঠানো হয়েছে। রাজশাহীর আশপাশের স্টেশনগুলোতে দেওয়ার জন্য রাজশাহী স্টেশনেও কিছু ডাস্টবিন পাঠানো হয়েছে। এগুলো বিতরণে কেউ বাধা দিয়েছে কি না তা জানি না।’