তানোরে রাসেল ভাইপারের ছোবলে কৃষকের মৃত্যু
Death by snake bite
রাজশাহীর তানোর উপজেলার শিবরামপুর গ্রামে রাসেল ভাইপার সাপের ছোবলে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, জমি থেকে বাড়ি ফেরার পথে সাপটি তাকে পায়ে ছোবল মারে। পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইসমাইল দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সাপ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।