খাবার নিয়ে ফেরা হলো না মালার॥ বদলগাছীতে এক্সিভেটরের চাপায় গেল প্রাণ

Crushed to death by an excavator
সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ ২৭ জানুয়ারি ২০২৪ ০৬:১৮ পূর্বাহ্ন সারা বাংলা
সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ ২৭ জানুয়ারি ২০২৪ ০৬:১৮ পূর্বাহ্ন
খাবার নিয়ে ফেরা হলো না মালার॥ বদলগাছীতে এক্সিভেটরের চাপায় গেল প্রাণ
খাবার নিয়ে ফেরা হলো না মালার॥ বদলগাছীতে এক্সিভেটরের চাপায় গেল প্রাণ

নওগাঁর বদলগাছীতে এক্সিভেটর (গ্রেডার) মেশিনের নিচে চাপা পড়ে মালা (৪০) নামে এক গৃহবধু ঘটনাস্থলে নিহত হয়েছে। এঘটনায় শারমিন (২০) নামের অপর একজন আহত হয়েছে। আহত শারমিনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে।

 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চার মাথা মোড় এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু মালা নওগাঁর সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপনের স্ত্রী এবং সে কাজের সুবাধে বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া থাকতো। আহত শারমিন বদলগাছীর জিধিরপুর গ্রামের মিলটনের স্ত্রী।


প্রতক্ষ‍্যদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে বদলগাছীর মাতাজি থেকে আসা এক্সিভেটর (গ্রেডার) মেশিন নওগাঁর অভিমূখে নিয়ে যাচ্ছিল। পথে উপজেলার চারমাথা মোড়ে এসে মেশিনটি চালু না হলে থেমে যায়। চালু করার জন‍্য এক্সিভেটর (গ্রেডার) মিশিনটিকে ট্রাকের সাহায্যে ধাক্কা দিলে ব্রেকের বেল্ট ছিড়ে যায়। এতে রাস্তায় খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা গৃহবধু মালার উপর উঠে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মালার। অপরদিকে এক্সিভেটর (গ্রেডার) মেশিনের ধাক্কায় শারমিন নামে অপর একজন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। দূর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়লে বদলগাছী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।


নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, নিহত মালার স্বামী স্বপন কাঠমিস্ত্রীর কাজ করে। আর সংসারে স্বামীকে সহযোগীতা করার জন্য সে আলগা চুলের কাজ করে। এদিন মালা তার বাচ্চার খাবার নেওয়ার জন‍্য বাজারে গিয়েছিলো। খাবার নিয়ে বাড়িতে আসার সময় এমন ঘটনা ঘটেছে।


এ ব‍্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, খবার পাওয়া মাত্রই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।