শেয়ারবাজারে চাকরি, আগ্রহীরা দ্রুত আবেদন করুন

Job in stock market
অনলাইন ডেস্ক : ১৩ জুলাই ২০২৫ ০৯:০৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৩ জুলাই ২০২৫ ০৯:০৯ অপরাহ্ন
শেয়ারবাজারে চাকরি, আগ্রহীরা দ্রুত আবেদন করুন
......................................................সংগৃহীত ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৩ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

পদের নাম: চিফ ফিন্যান্সিয়াল অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি বা কর্পোরেট হাউজে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৫