নাহিদ ইসলাম

‘ব্লকেড’ সরিয়ে নেয়ার আহ্বান

Nahid Islam
অনলাইন ডেস্ক : ১৬ জুলাই ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১৬ জুলাই ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন
‘ব্লকেড’ সরিয়ে নেয়ার আহ্বান
................সংগৃহীত ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘ব্লকেড’ সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।  

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। -নাহিদ’।

এর আগে বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়া হয়। 

 সূত্র :   বাংলাস্কুপ