স্বরাষ্ট্র উপদেষ্টা

​প্রয়োজনে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে

Md. Jahangir Alam Chowdhury
অনলাইন ডেস্ক : ১৯ জুলাই ২০২৫ ০২:৩২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১৯ জুলাই ২০২৫ ০২:৩২ অপরাহ্ন
​প্রয়োজনে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।......সংগৃহীত ছবি

প্রয়োজন হলে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। 

গত বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিবেশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দফায় দফায় হামলার অভিযোগ আসে এনসিপির সমাবেশস্থল ও গাড়ি বহরে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। ভাঙচুর করা হয় সরকারি কর্মকর্তার গাড়িও। দিনভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন।