নিয়ামতপুরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

Tree planting in memory of July martyrs
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৯ জুলাই ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৯ জুলাই ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন
নিয়ামতপুরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
জুলাই গণ-অভ্যুথানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁর নিয়ামতপুরে একজন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণ-অভ্যুথানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁর নিয়ামতপুরে একজন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী 'এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ করা হয়।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা জামে মসজিদের উত্তর প্রান্তে  বৃক্ষরোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

গত বছরের ২০ জুলাই দুপুরে গাজীপুর পুলিশগাছা থানার কলমেশ্বর বোর্ডবাজার বেলমন্ট টেইলার্সের সামনে রাস্তায় শহীদ  হন নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের রায়হান আলী (১৮)।তাঁর স্মরণে উপজেলা পরিষদ চত্বরে  গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দেবাশীষ দে, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তি, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী প্রমুখ।

ইউএনও মোছা.  মুর্শিদা খাতুন বলেন, জুলাই অভ্যুত্থানে নিয়ামতপুরে একজন শহীদ হয়েছে। সারাদেশের ন্যায় শহীদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।