স্বদেশী আন্দোলনের প্রেরণা পুরুষ পঞ্চকবি উৎসবরাজ রজনীকান্ত সেন
প্রখ্যাত আইনজীবি, সংগীত সাধক কবি, লেখক, গীতিকার, স্বদেশী আন্দোলনের অন্যতম প্রেরণা পুরুষ রজনীকান্ত সেনের জীবন কেটেছে আইন পেশা, সংগীত সাধনা, সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড, লেখালেখির মধ্য দিয়ে।
তার জন্ম ১৮৬৫ সালের ২৬ জুলাই তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ সহকুমার ভাঙ্গনবাড়ি গ্রামে। বাবা গুরু প্রসাদ ছিলেন আইনজীবি পাশাপাশি সাহিত্য সাংস্কৃতিক অনুরাগী। মা মনোমহিনীও ছিলেন একই ধারার অনুরাগী। তারা প্রভাবিত করেন রজনী কান্ত সেনকে। রজনীকান্ত সেনের প্রখর স্মরণ শক্তি ছিল। শৈশবেই ঘটে তার প্রতিভার বিকাশ। লেখা পড়ার জন্য তাকে পাঠানো হয় তৎকালীন ভারতবর্ষের কুচবিহারে। সেখানকার জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাহিত্য সাংস্কৃতিক অংঙ্গনসহ বেশ কয়েকটি ভাষায় তার দক্ষতার কথা ছড়িয়ে পড়ে। লেখালেখি শুরু করেন। সংগীত গুরু তারা শংকরের তার ঘনিষ্ঠতা দৃঢ় হলে সংগীত চর্চায় মন দেন। এপার বাংলার রাজশাহী জেলা সদরে এসে রাজশাহী কলেজে ভর্তি হন। লেখাপড়ার পাশাপাশি চলতে থাকে আবৃত্তি, লেখালেখি, সাহিত্য সাংস্কৃতিক সংগীত চর্চা ইত্যাদি। ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়ের সাথে পরিচয় হবার দিন থেকে তিনি তাকে উৎসাহ প্রেরণা সহ সহযোগিতা দিতে থাকেন। শরীর সুস্থ রাখতে রাজনী কান্ত সেন প্রতিদিন শরীর চর্চা করতেন অন্যদেরও এ ব্যাপারে পরামর্শ দেন। এবারের ২৬ জুলাই তার ১৬০ তম জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলী।
পারিবারিক সমস্যা ও নানা দিক থেকে বাধা পেলেও সেগুলি তার বাধা হয়ে থাকতে পারেনি। আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন পেশা শুরু করেন। পরিবারসহ আত্মীয়স্বজনদের দায়িত্ব পালনে তিনি সবসময় ছিলেন তৎপর। নাট্য ব্যক্তিত্ব ভিয়েন রায় তাকে নাট্য বিষয়ে প্রেরণা দিলে তিনি ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়ের সহযোগিতা ও সম্পাদনায় তার ‘বানী’ বইটি প্রকাশ করলে তার পরিচিতি বেড়ে যায়। ‘কল্যাণী গ্রন্থে’ তিনি তার উল্লেখযোগ্য গানগুলি প্রকাশ করেন। আইনবীদ হয়েও তিনি বেশি মনযোগী ছিলেন সংগীত সাধনা, সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড, লেখালেখির প্রতি।
তার লেখা ‘মায়ের দেয়া’ ‘মোটা কাপড় মাথায় তুলে দেড়ে ভাই’ সে সময় বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনকে বেগবান করে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাকে সহযোগিতা দেন। তার পরিচয় হয় গীতিকার দ্বিজেন্দ্র লাল রায়ের সাথে। অসুস্থতার কারণে নিজেকে নিয়ে লেখাটি আর লিখতে পারেননি। তবে শেষ দিকে ভক্তদের জন্য কিছু কথা লেখেন।
রাজশাহী মানুষ ভালবেসে তাকে ‘উৎসব রাজ’ সম্মানে সম্মানিত করে। দীর্ঘ সময় পর তাকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান ২০২১ সালে তার কর্ম দিবসের শেষ দিন ৩ ফেব্রুয়ারী রাজশাহী কলেজের এই প্রাক্তন মেধাবী শিক্ষার্থী রজনীকান্ত সেন কে স¦রণ করে নির্মিত মঞ্চটি উদ্বোধন করেন। তার কথা এই মহান ব্যাক্তি কে স্বরণীয় করে রাখতে তার এই প্রচেষ্টা। তার আরো কিছু উদ্যোগ ছিল কিন্তু সেটি তিনি করতে পারেন নি তবে তিনি মনে করেন যারা দায়িত্বে থাকবেন তারা এই কলেজের এই রকম মেধাবী ও বিশেষ ক্ষেত্রে অবদান রাখা শিক্ষার্থীদের স্বরণীয় করে রাখতে ভূমিকা রাখবেন। রজনীকান্ত সেন রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের উত্তর কণে যে বাড়িটিতে তার সংগীত সাধনা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করেছেন সেটি এখন সোনালী ব্যাংকের নিয়ন্ত্রণে । দেশ বিদেশর বিভিন্ন স্থান থেকে আসা অনেকেই জরাজীর্ণ ভবনটি দেখতে যান। ইচ্ছা করলে ব্যাংক কর্তৃপক্ষ ভবনটিকে সংরক্ষণ ও স্মরণীয় করে রাখতে ভবনটির কোন একটি জায়গায় রজনী কান্ত সেনের নাম লিখতে পারেন, যা হবে একটি সুন্দর উদ্যোগ এ দাবীও রাজশাহী সাহিত্য সাংস্কৃতিক অনুরাগী ও দেশের বিশিষ্ট জনদের। প্রত্যাশা ব্যাংক কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
তথ্য সূত্র: ইতিহাসবীদ প্রফেসর ড. সাইফুউদ্দীন চৌধুরী, প্রফেসর মহাঃ হবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ, গবেষক: মাহাবুব সিদ্দিকী, সাংবাদিক জুলফিকার আলী
লেখক তথ্য : সংগ্রাহক সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী।