এনআরবিসি ব্যাংক পিএলসি চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি চীফ হিউম্যান রিসোর্স অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসি
পদের নাম: চীফ হিউম্যান রিসোর্স অফিসার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি/এমবিএ
অন্যান্য যোগ্যতা: এইচআর, প্রযুক্তি বাস্তবায়ন এবং ডাটা বিশ্লেষণ উদ্যোগের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। এইচআর বাজেট তৈরি এবং পরিচালনা করার অভিজ্ঞতা সহ শক্তিশালী বিশ্লেষণাত্মক এবং আর্থিক দক্ষতা।
অভিজ্ঞতা: ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৫