কিছু শিশুরা এদেশকে নিয়ে বাচ্চাদের মত খেলায় মেতে উঠেছে
ঢাকা বিশ্ববিদ্যালযের সাবেক শিক্ষার্থী আকিজ গ্রুপের সিইও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি টকশো ব্যক্তিত্ব জনাব ফজলে হুদা বাবুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা কি দেখছি গত ১১মাস যাবত সরকার এখন ফেসবুকে চলে, রাত ৩টার সময় এক বাচ্চা উপদেষ্টা শিশু উপদেষ্টা ফিডার খাওয়ার পর একটা ফেসবুকে স্টাটাস দিয়ে দিলো "কালকে আর পরীক্ষা হবে না পরীক্ষা বন্ধ।" রাত তিনটার দিকে স্ট্যাটাস দিল। কিছু শিশুরা এদেশকে নিয়ে বাচ্চাদের মত খেলায় মেতে উঠেছে।
গতকাল শনিবার ২৬শে জুলাই সন্ধা ৬টায় কোলা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে ভান্ডারপুর হাটখোলা মাঠে কোলা ইউনিয়ন বিএনপির কর্মি সন্মেলনে কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মি সন্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি টকশো ব্যক্তিত্ব জনাব ফজলে হুদা বাবুল বলেন, আমাদের অনেক দুঃসময়ে অনেক ঝাড়িঝুরি খাইছেন আপনারা এইযে সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে আছেন এটাই কর্মী সম্মেলনের সৌন্দর্য। এইটাই শহীদ জিয়ার রাজনীতি,এইটাই নিয়মতান্ত্রিক রাজনীতি,এটাই সুশৃঙ্খলা রাজনীতি,এটাই আমাদেরকে ভবিষ্যৎ লক্ষ্যের দিকে পৌঁছে দিবে।আপনাদের ভবিষ্যৎ লক্ষ্য কি হতে পারে? আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে শহীদ জিয়ার আদর্শে দেশ গড়া।আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে আমরা যে রাজনীতি করি মানুষ যেন বলে এরা শহীদ জিয়ার রাজনীতি করে।আমরা যে রাজনীতিটা করি সেই রাজনীতিটা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যা রেখে যাব আমাদের সন্তানেরা অনাদিকাল পর্যন্ত যেন বলে যেভাবে মানুষ মাহাথির মোহাম্মদকে বলে।যেভাবে আমরা বলি শহীদ জিয়ার সেই ৩বছরের শাসন আমল,আমরা যেভাবে বলি গর্ব করে বলি ম্যাডাম খালেদা জিয়ার কথা।আমরা যেভাবে বলি গর্ব করে বলি আমাদের নেতা, তারুণের প্রতীক জনাব তারেক রহমানের কথা।আমাদের প্রত্যেককে একেক জন শহীদ জিয়া হতে হবে। আমাদের প্রত্যেককে ম্যাডাম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হতে হবে,প্রত্যেককে এক একেক জন জনাব তারেক রহমান হতে হবে এবং তাহলেই আমরা এক সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো,একটা শিক্ষিত পৃথিবী রেখে যেতে পারবো,একটা স্বাস্থ্যকর প্রজন্ম উপহার দিতে পারব। একটা সুন্দর দুনিয়া আমরা রেখে যাব সেটাই হবে রাজনীতির চাওয়া পাওয়া।আজকে এই মুহূর্তে আপাতত আমাদের কি দরকার?আপাতত আমাদের দরকার একটা গণতান্ত্রিক পরিবেশের ব্যবস্থা করা।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে আমরা ফ্যাসিস্ট হসিনাকে বিতারিত করেছি কিন্তু ফ্যাসজমের যে সব দোসররা, আপনারা যদি মনে করেন যে ৫০ সচিব ছিলো, যদি মনে করেন ২০০জন যুগ্ম সচিব ছিলো, আপনারা যদি মনে করেন ৫০০জন সহকারী সচিব ছিলো, মনে করেন ৪৭২ জন না ৪৮২ জন না ৪৯২ জন ইউএনও ছিলো,এতোগুলা ওসি ছিলো,৬৪জন ডিসি ছিলো এদের কি একজনের কি কোন বিচার হয়ছে? ফ্যাসিজিজম গেছে ফ্যাসিজম যায় নি।তাহলেকি গনতন্ত্র প্রতিষ্ঠা হবে,কারো বিচার হয়েছে,কয়জনের হয়েছে হাতে গোনা।আমরা কি দেখছি গত ১১মাস যাবত সরকার এখন ফেসবুকে চলে, রাত ৩টার সময় এক বাচ্চা উপদেষ্টা শিশু উপদেষ্টা ফিডার খাওয়ার পর একটা ফেসবুকে স্টাটাস দিয়ে দিলো "কালকে আর পরীক্ষা হবে না পরীক্ষা বন্ধ।" রাত তিনটার দিকে স্ট্যাটাস দিল। কিছু শিশুরা এদেশকে নিয়ে বাচ্চাদের মত খেলায় মেতে উঠেছে। তাদের ধারণা নেই একটা দেশ কি করে চলে,আডা এনজিওর উপদেষ্টা দিয়ে কিন্তু এ দেশ চলবে না, ১১ জন বিদেশীকে দিয়ে এ দেশ চলবে না, এদেশ তো ফেসবুকে চলে না রে ভাই,এ দেশতো চলে এদেশের মানুষের মতামত নিয়ে, এ দেশ চলে মানুষ কি চায়,সেভাবেই এদেশ চলে। মানুষের মতামতের ভিত্তিতে এই দেশটা চলে সেজন্যই আমরা একাত্তরের স্বাধীনতা এনেছিলাম। আমরা ৩০লক্ষ্য জীবন দান করেছিলাম আমরা হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশটা পেয়েছি,।আজকের কর্মি সন্মেলনে আমি সকল শহীদের প্রতি ৭১এর শহীদের প্রতি শ্রদ্ধা জানাই,তেমনি ৯০এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং এই অগাস্ট মাসে যে আবু সাঈদ যে বুক পেতে দিয়েছিল,যে আমাকে ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম চিটাগাংয়ে বুক পেতে দিয়েছিল, সকল শহীদ পরিবারের প্রতি আমি ও আমরা সমবেদনা জানাই ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে
যে সব সন্তানেরা এই আন্দোলনে যেয়ে তাদের অঙ্গহানি করেছে বিকালঙ্গ হয়েছে অতি দ্রুত তাদের সু চিকিৎসা এবং তাদের পূর্ণবাসনের দাবি জানাই। ১১ মাস হয়ে গেছে ইউনুস সরকারকে বলছি অনেক হয়েছে আমরা আমাদের শিশুদের আপনাদেরকে নিয়ে আর খেলতে দিব না। এই দেশটা আমাদের গড়তে হবে,এই দেশটা আমাদের, এই দেশের মানুষদের আমাদের বাঁচাতে হবে। আজকে আপনারা এসি গাড়িতে চড়ছেন,এসি বাড়িতে থাকছেন, প্রত্যেকদিন দাওয়াত করেন বোতলের সিপি নাকি পার্টি নাকি এনসিপি। শিশুদের নিয়ে আপনারা খেলছেন। যাদের জন্য গতকালকে দেখলাম একটা স্কুলের ছুটি দিয়ে দিছে পরীক্ষা বাতিল করছে কারন এনসিপির প্রোগ্রাম আছে। ইউনুস সাহেবকে বলি তফশিল ঘোষণা করুন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন। তা না হলে এইএনজিওর উপদেষ্টা, ১১জন বিদেশি,এদের দিয়ে আমরা দেশ চালাতে দিবো না। প্রয়োজনে আমরা রাস্তায় নামবো, আমরা পরীক্ষিত মানুষ, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,ঐ পাকিস্তানি সেনাবাহিনীকে বলেছিল, ওই রিভল্ভ।আমার নেত্রী বেগম খালেদা জিয়া ৯০ দশক পর্যন্ত দশ বছর রাস্তায় থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী ম্যাডাম খালেদা জিয়ার উত্তরসূরী নিজের ভাইকে হারিয়েছে মাকে জেলে রেখেছেন গণতন্ত্রের সাথে উনি কোনদিন আপোষ করেনি।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আমরা প্রোগ্রামের থেকে বলতে চাই শহীদ জিয়ার সৈনিকেরা দেশ রক্ষার জন্য প্রয়োজনে আরেকবার রক্ত দিবে কিন্তু আমরা আপনাদেরকে এই দেশ নিয়ে আর খেলা খেলতে দিবো না। হাসিনাকে দিইনি হাসিনার দোসরা আশে পাশে আছে আমি বলি আমরা সবাই বদলগাছীর মানুষ, আমি চাইনা যারা আওয়ামী লীগ করত তাদের বিরুদ্ধে অযাচিত মামলা দিই এটা করি সেটা করি, আপনারাও সেটা করবেন না। সবাই আমরা বদলগাছীর মানুষ সবাই আমরা সবাই ভাই ভাই। আপনাদেরকে সাবধান করে দিয়েছিলাম, দয়া করে ফোঁসফাঁস করবেন না,যে সব ছাত্রলীগ,যুবলীগ এই অবৈধ লীগ ফেসবুকে ফুটুসফাটুস করছেন,পদে আছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে দিলাম। আর যদি আপনারা নিরবে আপনাদের মতাদর্শ থাকতে পারে, জামায়াতের মতাদর্শ আছে না,জামায়াত তো জামায়াতের রাজনীতি করছে,জামাতের সাথে আমাদের কোনদিন আদর্শিক মিল ছিলো না।জামাত ৮৬তে হামিনার সাথে ছিলো,,৮৮তে এরশাদের সাথে ছিলো,জামাত ৯৬সালে আওয়ামী লীগের সাথে ছিলো, ২০০১সালে আবার আমাদের সাথে ছিলো। এখন আবার জামাত এনসিপি পার্টির সাথে গেছে, আমাদের কোন আপত্তি নাই। আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতায়, জনগণ যাকে ভালো মনে করবে জনগণ যাকে ভোট দিবে তাকে আমরা মেনে নেব। কিন্তু, ভোটের ব্যবস্থা করতে হবে। লেভেল প্লেয়িং ফিল দিতে হবে সাধারণ মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, না হলে প্রয়োজনে ইউনূসের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। কারণ ১১ মাস হয়ে গেছে আমার নেতারা কিন্তু ইলিশ খাইতে পারে না, ১১ মাস হয়ে গেছে আমার দেশের মানুষের কিন্তু দিনের পরিবর্তন হয়নি, কৃষকের কোন দিনের পরিবর্তন হয়নি। শ্রমিকরা কিন্তু গরুর গোস্ত খাইতে পারে না। আপনি কার কথায় চলেন কি করেন আমি বুঝিনা। এই ইলিশ ভারতে আপনি পাঠান। আপনারা নতুন বন্দোবস্ত আনতে গেছেন , শেরশাহ আমলের বন্দোবস্ত এই আমলে চলবে না। আপনার নতুন বন্দোবস্ত দেখেছি এনসিপি'রা যখন চাঁদা তুলে। বস্তায় বস্তায় টাকা নিয়ে ঘরে যায়। আমার কর্মীদের আমি আহ্বান জানাবো দয়া করে কখনো শহীদ জিয়ার আদর্শের বাহিরে যাবেন না।শহীদ জিয়ার আদর্শ কি? কারো সাথে কটু কথা বলবেন না,কারো হক মানবেন না।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মথরাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোলা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ডাঃ নুরুল ইসলাম, নওগাঁ জেলার যুবদল নেতা খাইরুল আলম গোল্ডেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মিঠাপুর চেয়ারম্যান মামুন হাসান,উপজেলা যুবদলের আয়বায়ক মেজবাউল হক রাজা,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন,উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক তাসলিমা,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু মুসা,উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান,
উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক লিটন হোসেন,সাবেক ছাত্রনেতা রেজাউন নবী স্যান্ডু, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান,মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ কোলা ইউনিয়নের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম।