ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ

RFL Group Jobs
অনলাইন ডেস্ক ৩০ জুলাই ২০২৫ ০৪:২১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ৩০ জুলাই ২০২৫ ০৪:২১ অপরাহ্ন
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ........সংগৃহীত ছবি

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক আপ এবং ড্রপ সুবিধা, ৬ মাসের প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার পরে বেতন বৃদ্ধি, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড় সহ ক্রেডিট ক্রয় সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এক্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং/ইন্টারন্যাশনাল বিজনেস/ম্যানেজমেন্ট/ফাইন্যান্সে বিবিএ অথবা এমবিএ  

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ভালো ধারণা 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক আপ এবং ড্রপ সুবিধা, ৬ মাসের প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার পরে বেতন বৃদ্ধি, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড় সহ ক্রেডিট ক্রয় সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫