জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা

ইউনিয়ন পরিষদে চাকরি , এইচএসসি পাসেই আবেদন

Job in Union Parishad
অনলাইন ডেস্ক : ০৪ আগস্ট ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৪ আগস্ট ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
ইউনিয়ন পরিষদে চাকরি , এইচএসসি পাসেই আবেদন
জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।........সংগৃহীত ছবি

জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলার ৮৬টি ইউনিয়ন পরিষদে ১৬ তম গ্রেডে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা

পদসংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ৮৬ জন 

পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৮৬টি

বেতন: ৯,৩০০ থেকে ২২৪৯০ টাকা (গ্রেড-১৬), সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি সরকার কর্তৃক ৭৫% ও ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% পরিশোধযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কর্মস্থল: নেত্রকোনা

চাকরির ধরন: সরকারি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়), তবে প্রার্থীকে অবশ্যই নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৫