এসিআই চাকরি নিয়োগ দিচ্ছে

ACI is hiring.
অনলাইন ডেস্ক : ০৮ আগস্ট ২০২৫ ১২:৪০ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৮ আগস্ট ২০২৫ ১২:৪০ অপরাহ্ন
এসিআই চাকরি নিয়োগ দিচ্ছে
....... সংগৃহীত ছবি

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া সেলস ম্যানেজার/টেরিটরি সেলস সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার/টেরিটরি সেলস সুপারভাইজার (লবণ, ময়দা, ভোজ্যতেল, চাল)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: অঞ্চলভিত্তিক বিক্রয় পরিকল্পনা তৈরি এবং মাসিক সেকেন্ডারি বিক্রয় লক্ষ্য অর্জন। এসআর পর্যবেক্ষণ এবং বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট ২০২৫