এসিআই চাকরি নিয়োগ দিচ্ছে, শুক্র-শনিবার ছুটি

ACI Jobs
অনলাইন ডেস্ক : ১০ আগস্ট ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১০ আগস্ট ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন
এসিআই চাকরি নিয়োগ দিচ্ছে, শুক্র-শনিবার ছুটি
....... সংগৃহীত ছবি

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার 

বিভাগ: এসিআই চিংড়ি জেনেটিক্স

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট ২০২৫