কক্সবাজারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Accused in student rape case arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ জানুয়ারি ২০২৪ ১০:০১ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ জানুয়ারি ২০২৪ ১০:০১ পূর্বাহ্ন
কক্সবাজারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
কক্সবাজারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি 'তারেক’ গ্রেফতার

কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ তারেক’কে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে গতকাল ২৯ জানুয়ারি গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয় বাংলা নিউজ কে র‌্যাব জানায়, গত ২৪ জানুয়ারি কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার স্থানীয় মালয়েশিয়া জুমা মসজিদের পশ্চিম পার্শ্বে ঝাউবনের ভিতর ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ছাত্রীর বাবা বাদি হয়ে গত ২৭ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় উক্ত ধর্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৭/৫৭, ২৭ জানুয়ারি ২০২৪। ঘটনার পর থেকে ধর্ষক তারেক গ্রেফতার এড়াতে আত্মগোপন হয়। অবশেষে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল মামলা দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গতকাল ২৯ জানুয়ারি দুপুরে কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে উক্ত ধর্ষণ মামলার একমাত্র আসামি মোঃ তারেক (১৯), পিতা-মোঃ হামিদ, পশ্চিম কুতুবদিয়া পাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তারেক স্কুল ছাত্রী ধর্ষণের বিষয়টি স্বীকার করে।