চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল,গুলি, ম্যাগজিনসহ একজনকে আটক

Seized with foreign pistols, bullets, magazines
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন আইন-আদালত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল,গুলি, ম্যাগজিনসহ একজনকে  আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল,গুলি, ম্যাগজিনসহ একজনকে আটক

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জমিনপুর  এলাকায়  একটি  পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ  রূপচাঁন রনি (৩৫) কে আটক  করেছে  বিজিবি ।

আটক রূপচাঁন শিবগঞ্জের বিনোদপুর ইউপির জমিনপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে জানায়, গত শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জমিনপুর সীমান্তের 

একটি আম বাগানে অবস্থান নেয় তেলকুপি বিওপির নায়েব সুবেদার মো  লুৎফর রহমানের নেতৃত্বে  টহল দল।

 এ  সময়  একজন লোক পায়ে হেঁটে জমিনপুর গ্রামের আমবাগানের পার্শ্বের খেলার মাঠ দিয়ে খাসের হাটের দিকে যাওয়ার সময় পথিমধ্যে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।  টহল দল ধাওয়া করে রূপচাঁন‌ রনিকে আটক করে । পরে  স্থানীয়  তিনজন  ইউপি মেম্বারের উপস্থিতিতে তার দেহ তল্লাশী  করে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি  পাওয়া  যায়।  প্রাথমিক  জিজ্ঞাসাবাদে জানায়, তিনি সহ এ অস্ত্র চোরাচালানে একই  এলাকার মো. করিম, পিতা  ইমাজ উদ্দিন, সোহেল রানা (কোদা), পিতা  মো. আবুল কালাম এবং  রায়হান কবির, পিতা  মো. মাতরুল ইসলাম, চারজনে ভারত হতে বাংলাদেশে অবৈধ অস্ত্রটি নিয়ে আসেন । পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন ।

আটক  অস্ত্রসহ পাচারকারী এবং এর সাথে  জড়িত অন্যান্যদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)  অধিনায়ক লে:  কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে  বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে নজরদারি কার্যক্রম বৃদ্ধি করে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য,  রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) গত এক বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ১২ জন আসামীসহ ২১টি দেশী - বিদেশী পিস্তল, ৩৭৯ রাউন্ড গুলি এবং ৩৪ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।