স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি , এইচএসসি পাসে নেবে স্বাস্থ্য সহকারী

Jobs under the Ministry of Health
অনলাইন ডেস্ক ১৩ আগস্ট ২০২৫ ০৬:১৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৩ আগস্ট ২০২৫ ০৬:১৯ অপরাহ্ন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি , এইচএসসি পাসে নেবে স্বাস্থ্য সহকারী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ........সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে ২১০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ সেপ্টেম্বর পর্যন্ত। শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়

পদসংখ্যা: ০৫টি 

লোকবল নিয়োগ: ২১০ জন 

পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ০৫টি 

বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ২০০টি 

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) 

শিক্ষাগত যোগ্যতা: স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

চাকরির ধরন: সরকারি 

কর্মস্থল: চাঁদপুর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ১২ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) ও সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে।

আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০১ সেপ্টেম্বর ২০২৫