স্নাতক পাসে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

অনলাইন ডেস্ক : ২৩ আগস্ট ২০২৫ ০২:৩৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৩ আগস্ট ২০২৫ ০২:৩৬ অপরাহ্ন
স্নাতক পাসে নিয়োগ দিচ্ছে ব্র্যাক
.............সংগৃহীত ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ডব্লিউএএসএইচ (প্রজেক্ট স্টাফ) বিভাগ প্রোগ্র্যাম অরগানাইজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রোগ্র্যাম অরগানাইজার 

বিভাগ: ডব্লিউএএসএইচ (প্রজেক্ট স্টাফ)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: রাজশাহী

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৫