ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ চাকরি , আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

Job in Brack
অনলাইন ডেস্ক ২৫ আগস্ট ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৫ আগস্ট ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন
ব্র্যাক এন্টারপ্রাইজ  নিয়োগ চাকরি , আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।......সং গৃহীত ছবি

ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার/অ্যাসোসিয়েট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/অ্যাসোসিয়েট অফিসার

বিভাগ: ক্যাশ (ব্র্যাক নার্সারি)

পদসংখ্যা: নির্ধারতি নয় 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিকম. অথবা বিবিএ ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা: ইআরপি সিস্টেম, অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট) বিষয়ে দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট  ২০২৫