জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

Job in the District Commissioner's Office
অনলাইন ডেস্ক ২৮ আগস্ট ২০২৫ ০১:৫৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৮ আগস্ট ২০২৫ ০১:৫৪ অপরাহ্ন
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি
............ সংগৃহীত ছবি

জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ২০তম গ্রেডের ৩৯ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট 

পদসংখ্যা: ০৭টি 

লোকবল নিয়োগ: ৩৯ জন 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা  (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি 

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৮টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা:  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: বেঞ্চ সহকারী

পদসংখ্যা: ০৫টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: কপিস্ট

পদসংখ্যা: ০৪টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৬টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ০৯টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ০৬টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ থেকে ৭ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫