রূপায়ন গ্রুপে চাকরি নিয়োগ

Rupayan Group Jobs
অনলাইন ডেস্ক : ৩০ আগস্ট ২০২৫ ০২:৫৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ৩০ আগস্ট ২০২৫ ০২:৫৯ অপরাহ্ন
রূপায়ন গ্রুপে চাকরি নিয়োগ
...............................সংগৃহীত ছবি

রূপায়ন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কন্ট্রাক্টিং বিভাগ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার , প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ

পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার

বিভাগ: কন্ট্রাক্টিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: ৮ থেকে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ৩২ থেকে ৩৮ বছর 

কর্মস্থল: ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর)

বেতন: ৫০ থেকে ৬০ হাজার টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫