প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির প্রতিনিধি দল

Dr. Muhammad Yunus
অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৫ ০৭:৫০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৫ ০৭:৫০ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির প্রতিনিধি দল
....................সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল। এ দলের নেতৃত্ব আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিএনপির মহাসচিব ছাড়াও প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি নেতারা বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে।

বিএনপির আরেকটি সূত্র জানায়, প্রশাসনে ফ্যাসিবাদের যেসব দোসর এখনো রয়ে গেছে, তাদের একটি তালিকা দলের পক্ষে থেকে সরকারকে দেওয়া হতে পারে।